ঢাকা,  শনিবার
০৭ নভেম্বর ২০২৬

Advertisement
Advertisement

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’

প্রকাশিত: ১৮:৪২, ৬ নভেম্বর ২০২৬

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’

কোস্টগার্ড

জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’ নামের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাহাজগুলোর আগের নামের পরিবর্তে নতুন নাম অনুমোদন করে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি জাহাজের বর্তমান নাম পরিবর্তন করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হচ্ছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। জাহাজটির পেন্যান্ট নম্বর পিসি-২০৮।

এ ছাড়া ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

Advertisement
Advertisement