ঢাকা,  রোববার
১১ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

‘সরকারকে বিদায় নিতে হবে’, মোদিকে কড়া বার্তা রাহুলের

প্রকাশিত: ১৫:৪৩, ১০ অক্টোবর ২০২৬

‘সরকারকে বিদায় নিতে হবে’, মোদিকে কড়া বার্তা রাহুলের

রাহুল গান্ধী

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে।’

শনিবার সকালে দেওয়া এক্স পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

বিরোধী দলগুলোর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদক্ষেপের সমালোচনা করে আসছে তারা।

রাহুল গান্ধীর বক্তব্যে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি মোদি সরকারের পরিবর্তনের আহ্বানও উঠে এসেছে। তাঁর মতে, সরকার ও নির্বাচন কমিশনের বর্তমান নেতৃত্বের পরিবর্তনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হতে পারে।

Advertisement
Advertisement