ঢাকা,  রোববার
১১ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

প্রকাশিত: ১৫:০২, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৫, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

মমতা বন্দ্যোপাধ্যায়

‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রার আহ্বানের পর আইএনএ-তে বিক্ষোভকারীদের আটক করতে শুরু করেছে দিল্লি পুলিশ। আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।

অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের জেরে আটক করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেআইনি জমায়েতের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাড়ির সামনে থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ।

শনিবার আটকের পর মমতা এক ভিডিওবার্তায় বলেন, সিজেপির আমন্ত্রণে যন্তর মন্তরে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাড়ির সামনে থেকে আটক করেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে অবরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দোলা সেন ও ডেরেকসহ তৃণমূলের অন্য নেতারা। এ সময় দিল্লি পুলিশ তাদের অবরোধ তুলে নিয়ে সরে যেতে বলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতারা অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে।

এর আগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে ভারতের গুরুগ্রাম পুলিশ। এরপর দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।

বিমানের ভেতরে ধারণ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

Advertisement
Advertisement