ঢাকা,  মঙ্গলবার
১৩ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:২৫, ১২ অক্টোবর ২০২৬

সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

দুই সেনা কর্মকর্তা

রাজধানীর পল্লবী ও বনানীর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা এবং উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

সোমবার (১২ অক্টোবর) রাতে পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাতেন। এ ছাড়া উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে তাঁদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘Unity Care Public Parliament’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি পেজের মাধ্যমে তাঁরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিবি সূত্রের বরাতে আকতার হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে

Advertisement
Advertisement