ঢাকা,  শনিবার
০৩ অক্টোবর ২০২৬

Advertisement
Advertisement

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি না দেওয়ার বিকল্প ছিল না: ভারতের হাইকমিশনার

প্রকাশিত: ১৯:২৬, ৩ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি না দেওয়ার বিকল্প ছিল না: ভারতের হাইকমিশনার

দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া ভারতের সামনে কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ওই সময় শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারত।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর একটি কর্ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শেখ হাসিনাকে ভারত কবে প্রত্যর্পণ করবে—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা দেশটির সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি ভারতে এসেছিলেন।

ভারতের হাইকমিশনার বলেন, ‘ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা ঘটা উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, শেখ হাসিনা যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এ ধরনের পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত ছিল না। তাঁকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কোন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে বা বজায় রাখবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণ ও সরকারের।

তিনি বলেন, প্রকৃত প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না। পরিবারের সদস্যদের মধ্যেও ভুল–বোঝাবুঝি হতে পারে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন ভারতের হাইকমিশনার।

Advertisement
Advertisement