ঢাকা,  শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬

Advertisement
Advertisement

ডালের স্বাদ বদলাতে এতে নারকেল যোগ করুন

প্রকাশিত: ২২:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৩

ডালের স্বাদ বদলাতে এতে নারকেল যোগ করুন

উপকরণ: মুগডাল ১ কাপ, পরিমাণমতো লবণ, হলুদগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: মুগডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। লবণ ও হলুদগুঁড়া দিয়ে দিন। প্রেশার কুকারে ২টি হুইসেল তুলে নামিয়ে রাখুন।
বাগার উপকরণ:তেল আধা কাপ, শুকনা মরিচ ২–৩টি, আস্ত জিরা, আদাবাটা ১ চা-চামচ করে দিতে হবে। নারকেল কোরানো আধা কাপ, ঘি ১ টেবিল চামচ।
 
প্রণালি:পাত্রে তেল দিয়ে দিন। শুকনা মরিচ, জিরার ফোড়ন দিবেন। আদাবাটা দিয়ে কষাতে হবে। এরপর এতে কোরানো নারকেল ভেজে নিন। ডাল ঢেলে দিলেই সবশেষে। ঘি দিয়ে ঢেকে রাখুন। ৫–৭ মিনিট পর পরিবেশন করুন।
Advertisement
Advertisement